Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করল ফ্রান্স

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করল ফ্রান্স

জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করল ফ্রান্স সরকার। এখন থেকে দেশটির সমুদ্রসৈকত, পার্ক, বন এবং স্কুলে ধূমপান করা যাবে না।

 

মঙ্গলবার ধূমপানবিরোধী কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী অরেলিয়ান রুসো এ ঘোষণা দেন। এমনকি ধূমপান বন্ধে তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা ভাবছেন দেশটির সরকার। খবর এএফপির।

 

সাংবাদিকদের সম্মেলনে তিনি বলেন, ‘এখন থেকে ধূমপানমুক্ত এলাকাই হবে আদর্শ। আমরা একটি নীতি প্রতিষ্ঠা করছি যা নিয়মে পরিণত হবে। সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানো হবে।

 

২০টি সিগারেটের একটি প্যাকেটের বর্তমান মূল্য প্রায় ১১ ইউরো যা ২০২৫ সালের মধ্যে ১২ ইউরো এবং পরের বছর ১৩ ইউরো পর্যন্ত বৃদ্ধি করা হবে।’

 

ফ্রান্সে ইতোমধ্যেই ৭,২০০টি তামাকমুক্ত এলাকা রয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই কেন্দ্রীয় সরকারের অধীনে নয়। রুসো আরও বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারের লক্ষ্য ‘২০৩২ সালের মধ্যে প্রথম তামাকমুক্ত প্রজন্ম’ তৈরি করা।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।