Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রাকিব

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রাকিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে জকসু নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা শুরু করে।
ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। ৮৮ ভোট পেয়ে এগিয়ে রাকিব।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ হাজার ৪৮৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কোবরা। তিনি পেয়েছেন ১ হাজার ১০৪ ভোট। ১৩৮৩ ভোটে এগিয়ে আব্দুল আলীম।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ২ হাজার ২৩১ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ২ হাজার ১১২ ভোট। ১১৯ ভোটে এগিয়ে মাসুদ।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, ‘দুটি মেশিনে ভিন্ন ফলাফল আসায় যাচাই করতে সময় লাগছে এবং অভিন্ন ও নির্ভুল ফল নিশ্চিত করেই গণনা এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।