Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যু, হাসপাতালে মা

admin • 27 Sep 2024, 06:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যু, হাসপাতালে মা

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের কিল-ঘুষি ও লাথিতে বাবা কামরান মিয়া (৬০) নিহত হয়েছেন। এ সময়য় গুরুতর আহত অবস্থায় মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সৎ ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রী আলফিনা বেগমকে আটক করেছে পুলিশ।

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মো. আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বাবা কামরান মিয়ার সঙ্গে ছেলে রাজু আহমদের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে টাকা-পয়সা নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাগ্-বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে রাজু ও ছেলের বউ আলফিনা বাবাকে মারধর করে। ছেলের মারধর থেকে স্বামীকে বাঁচাতে রাজুর মা এগিয়ে এলে তিনিও মারধরের শিকার হন।

 

পরবর্তী সময়ে স্থানীয় লোকজন কামরান মিয়া ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উপজেল‍া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কামরানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘাতক ও তার স্ত্রীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আরো তথ্য পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।