Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

ছাদ বাগানে পানি দিতে গিয়ে পড়ে প্রাণ গেল বৃদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ছাদ বাগানে পানি দিতে গিয়ে পড়ে প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর হাজারীবাগে ছাদ বাগানে পানি দিতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে হাওয়া নুর বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  শনিবার (৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে হাজারীবাগ ৭৬ নাম্বার বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাওয়া নুর বেগম হাজারীবাগ ৭৬ নাম্বার বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা জমসের হোসেনের স্ত্রী। তার একমাত্র ছেলে আনোয়ার হোসেন বলেন, আমার মা ফুল গাছ খুব ভালোবাসতেন। আমাদের বাড়ির তৃতীয় তলায় ছাদের ওপর তিনি একটি গাছের বাগান করেছিলেন। প্রতিদিনের মতো শনিবার বিকালে গাছে পানি দিতে গিয়েছিলেন। কিন্তু আমাদের ছাদের রেলিং ছিল না। পানি দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসক জানান, মা আর বেঁচে নেই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।