Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে দশটায় ক্যাম্পাসে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী। পরে ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল নিয়ে রায়সাহেব মোড় হয়ে আবার ক্যাম্পাস ফিরে আসে তারা।

 

ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ বলেন, ‘প্রায় দুহাজার শিক্ষার্থীকে শহিদ করার একমাত্র দায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এবার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।’

 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ‘ছাত্রলীগ তো সন্ত্রাসী, বর্বর সংগঠন ছিল। তাদের থেকে অন্য ছাত্রসংগঠনেরও শিক্ষা নেওয়া উচিত। না হলে তারাও ভবিষ্যতে নিষিদ্ধ হবে।’

 

এ সময় শিক্ষার্থীরা ‘হৈ হৈ রৈ রৈ,  ছাত্রলীগ গেলি কই’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দিব না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

 

এর আগে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।