Thursday, 29 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
ক্যাম্পাস

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, নিরব প্রশাসন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, নিরব প্রশাসন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলার ৪ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

গত সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টায় ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করা হয়।

 

ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর সাংবাদিকদের অফিস ভাঙচুরের বিচার চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা অফিস পরিদর্শন করেন এবং বিচারের আশ্বাস প্রদান করেন। কিন্তু এখন অবধি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, ‘উপাচার্যের নির্দেশনা অনুযায়ী ভাঙচুরের ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হবে তা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির বলেন, ‘শুধু সাংবাদিক সমিতির কার্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে হাবিপ্রবি প্রশাসন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।