Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চিনি দিয়ে তৈরি ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

admin • 17 Mar 2026, 07:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চিনি দিয়ে তৈরি ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার খোকসাতে চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খোকসা পৌরসভা এলাকার কালিবাড়ী সড়কের নিত্য গোপালের দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে জব্দ করা গুড় স্থানীয়দের জিম্মায় রেখে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। আদালত পরিচালনায় সহযোগিতা করেছে থানা পুলিশ।

 

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানামালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে। জব্দ করা গুড়ের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।