Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
এক্সক্লসিভ

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজব না ছড়ানোর অনুরোধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজব না ছড়ানোর অনুরোধ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। কোনো ধরণের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানান তিনি।

ব্রিফিংয়ে ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা যুক্তরাজ্য থেকে আজ বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন। এসময় তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের মতামতের ভিত্তিতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

 

ডা. জাহিদ জানান, দলের চেয়ারপার্সনের চিকিৎসা সার্বক্ষণিকভাবে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি অন্তর্বর্তী সরকার, এভারকেয়ার হাসপাতাল, বন্ধুপ্রতীম নানা দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ডা. এ জেড এম জাহিদ বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। তিনি বলেন, সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।