Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চালকে হত্যা করে রিকশা নিয়ে পালাল দুবৃত্তরা

admin • 26 May 2024, 12:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চালকে হত্যা করে রিকশা নিয়ে পালাল দুবৃত্তরা

গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪০) নামে এক রিকশাচালকে হত্যা করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে পালিয়ে গেছে দুবৃত্তরা। রোববার ভোরে সদর উপজেলার আদর্শগ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইট বা ভারি কোনো বস্তু  দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জানা যায়, রিকশাচালক সোহেল মোল্লার গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামে। তার বাবার নাম  ময়নদ্দিন মোল্লা। সোহেল গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। 

অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান জানান, সোহেল মোল্লা দিনের বেলায় রিকশা না চালিয়ে সারা রাতে রিকশা চালাতেন। অন্যান্য দিনের মতো গতকাল শনিবার সন্ধ্যা রাতে রিকশা নিয়ে বের হয়। ধারনা করা হচ্ছে রাতে রিকশা চালিয়ে তার ভাড়া বাসায় ফেরার পথে খুব ভোরে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে আদর্শগ্রামের পাশে একটি বাগানে লাশ ফেলে রেখে যায়। এবং তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়ে যায়।

পরে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।