Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

চার মামলায় জামিন পেলেন ইমরান খান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চার মামলায় জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের আগেই চার মামলায় জামিন দিয়েছেন লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত। শুক্রবার (০১ মার্চ) তাকে জামিন দেয়া হয়। খবর ডন

 

যে চার মামলায় ইমরান খানকে জামিন দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে- জিলে শাহাকে হত্যা, জামান পার্কের বাইরে পুলিশের ওপর হামলা, পিএমএল-এন’র অফিস এবং একটি কন্টেনারে অগ্নিসংযোগ।

 

ইমরান খানের জামিন আবেদনের বিরুদ্ধে যুক্ততর্ক উপস্থাপনকারী বিশেষ আইনজীবী রানা শাকিল বলেন, গত বছরের ৯ মে’র হামলায় অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন ইমরান খান। এছাড়া তার নির্দেশেই সেনাবাহিনীর স্থাপনায় হামলা করা হয়।

 

এ সময় বিচারক আশাদ জাভেদ ওই আইনজীবীর উদ্দেশ্যে বলেন, তার কর্মীদের হামলা চালানোর জন্য ইমরান খান কী তার এক্স হ্যান্ডেলে কোনো পোস্ট দিয়েছিলেন কিনা?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।