Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘চাকরির তদবিরের জন্য সাক্ষাৎ করা যাবে না’—কার্যালয়ে নোটিশ

admin • 24 Jul 2025, 09:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘চাকরির তদবিরের জন্য সাক্ষাৎ করা যাবে না’—কার্যালয়ে নোটিশ

জেলা প্রশাসকের কার্যালয়ে অনেকে আসেন জরুরি কাজ নিয়ে। আবার কেউ কেউ এসে করেন চাকরির সুপারিশ বা তদবির। তবে চাকরির তদবির নিয়ে সাক্ষাৎ করা যাবে বলে নোটিশ টানানো হয়েছে কার্যালয়ের সামনেই।

 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলীর কার্যালয়ে দেওয়া হয়েছে এমন নোটিশ।

 

যাতে লেখা রয়েছে, ‘চাকরির তদবিরের জন্য জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। চাকরির জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।’

আর এই নোটিশের মাধ্যমে চাকরির জন্য তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ—এমন কড়া বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে। তার দেওয়া নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে ৪৬টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রায় ৫০০০ জন চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

 

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘সরকারি নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই হবে চূড়ান্ত নির্বাচন। তদবিরের কোনো সুযোগ নেই।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।