Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
জেলার খবর

চাঁদপুরে যৌথ অভিযানে কিশোর গ্যাংসহ আটক ১০

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
চাঁদপুরে যৌথ অভিযানে কিশোর গ্যাংসহ আটক ১০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদককারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১০ জনকে আটক করা হয়।

 

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে উপজেলায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বেলতলী এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইলফোন, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও চার মাদককারবারি ও কিশোর গ্যাং সন্দেহে ১০ জনকে আটক করা হয়।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক হওয়া ছয়জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আর মাদকসহ আটক চার কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার চাঁদপুর আদালতে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।