Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে বিজিবির অভিযানে দুই কেজি হেরোইন উদ্ধার

admin • 09 Jun 2023, 06:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে বিজিবির অভিযানে দুই কেজি হেরোইন উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ বলেন, মেহেরপুর থেকে একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। এসময় ডগ স্কোয়াডের মাধ্যমে বাসে থাকা একটি কালো ব্যাগ থেকে হেরোইন জব্দ করা হয়।

উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।