Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

ঘূর্ণিঝড় মিধিলি, গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় মিধিলি, গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে একটি গাছ উপড়ে গিয়ে জুলেখা বেগম নামে এক বৃদ্ধার ওপর পড়ায় বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন।

 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম (৬৫) একই এলকার মৃত সাত্তার আলী বেপারীর স্ত্রী।

   

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালিকুরি গ্রামের স্কুলের পাশেই ওই বৃদ্ধার বসবাস। স্কুলের ভবন নির্মাণের কাজ চলমান থাকায় স্কুলের পাশের রেইনট্রি গাছের শিকড়ের এক পাশের মাটি খোঁড়া হয়েছিল। গাছের শিকড়ের মাটি ছিল বেলেমাটি।

   

গাছটি অনেক পুরোনো হলেও অন্যান্য রেইনট্রি গাছের মত ওই গাছটির শিকড় মাটির গভীরে যায়নি। দুইদিন ধরে বৃষ্টি হওয়ায় গাছের শিকড়ের মাটি নরম হয়ে যায়। বিকেলে ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে হঠাৎ করেই ঝোড়ো বাতাস বইতে শুরু করলে গাছটির শিকড় উপড়ে যায়। গাছটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান জুলেখা বেগম।

নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক  বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। বৃদ্ধা জুলেখা বেগমের বাড়ির পাশের স্কুলের একটি গাছ বাতাসে পড়ে গিয়েছিল। ওই গাছের নিচে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শেষ বয়সে একজন মানুষের এভাবে মৃত্যু স্বজনদের কষ্ট দিচ্ছে। দুর্যোগের সময় মানুষের সতর্ক থাকা উচিত। কেননা প্রাণের চেয়ে মূল্যবান কিছুই নেই।

   

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ  বলেন, বিকেলে ঘূর্ণিঝড়ের বাতাসে একটি গাছ পড়ে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জুলেখা নামের ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।