Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ঘরের মধ্যে পড়ে ছিল পোশাকশ্রমিকের মরদেহ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঘরের মধ্যে পড়ে ছিল পোশাকশ্রমিকের মরদেহ

গাজীপুরের শ্রীপুরে মোছা. রাহেলা আক্তার (২৫) নামের এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীকে পাওয়া যাচ্ছে না।

 

গতকাল রবিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বাড়ির লোকজন ঘরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাত ১০টার দিকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। রাহেলা স্থানীয় ব্লুপ্লানেট নামক পোশক কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তাৎক্ষনিকভাবে রাহেলা ও তার স্বামীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

বাড়ির লোকজন জানায়, মাত্র ৪-৫ দিন আগে রাহেলা ও তার স্বামী মূলাইদ গ্রামের বাদলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন। রাহেলা ওই গ্রামের পোষাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। রবিবার কোনো এক সময় রাহেলার স্বামী তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। পরে স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালিয়ে যান। রাতে বাড়ির লোকজন ঘরে রাহেলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাৎক্ষনিকভাবে নিহত ও তার স্বামীর নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।