Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ জেলার খবর

গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন

বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গৌরনদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানিয়েছেন গাড়িটির এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে পেছনে ইঞ্জিনের জায়গা থেকে আগুন লেগে পুরো গাড়িতে ছ.৩ ওএড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার আকতার উদ্দিন জানান, গাড়িটি আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের নিরাপদে, হতাহত ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন বিজনেস ক্লাসের বাসটি গৌরনদীর এলাহি রেস্টুরেন্টে সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিকট শব্দে পেছনে আগুন লেগে যায়। গাড়ির স্টাফরা দ্রুত দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেন। বাসটিতে ১৫/১৬ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

 

প্রথমে আশপাশের লোকজন নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।