Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 14 May 2024, 11:29 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে আসমা আক্তার (৩০) নামে এক নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার টঙ্গী পূর্ব থানা এলাকার মিরাশপাড়া এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার সাব ইন্সপেক্টর আরফান আলী। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমা আক্তার পেশায় একজন আইনজীবী। সোমবার সন্ধ্যায় আসমা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে রাতে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ডাকাডাকি করেন।

এ সময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।