Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

admin • 13 Feb 2026, 09:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর নগরীর আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ঘটনাটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে৷

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহানগরীর আমবাগ ঈদগাঁ মাঠের পাশে বেশ কয়েকটি গোডাউন রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি গোডাউনে আগুন দেখা যায়৷ মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে৷ প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে৷

এদিকে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে৷ আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে৷ ওই গোডাউনের আশপাশে আরও কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এসব গোডাউনে লাখ লাখ টাকার ঝুট মজুত রয়েছে বলে জানা গেছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমরা সাড়ে ৭টার পর খবর পাই৷ দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। আগুনের সূত্রপাত কি কারণে আপাতত জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।