Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাইবান্ধায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

admin • 04 Mar 2024, 07:42 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

গাইবান্ধা জেলা সদরে ধান বোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল মতিন ও ফরিদ মিয়া নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন (২৮) সাঘাটা উপজেলার কুকরারহাট গ্রামের মজিদুল হকের ছেলে ও ফরিদ মিয়া (২৫) সাঘাটা উপজেলার উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদ ও মতিন মোটরসাইকেলে করে বাদিয়াখালি থেকে গাইবান্ধা শহরে দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নশরতপুর এলাকায় পৌঁছিলে একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মতিন ও ফরিদের। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয় লোকজন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দ্রুতগামী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।