Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

admin • 09 Jun 2024, 04:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে সেতারা বেগম (৬৭) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শনিবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। তিনি জানান, নিহত সেতারা দীর্ঘদিন যাবৎ মানসিক বারসাম্যহীন ছিলেন। এজন্য হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন সেতারা বেগম। সংবাদ পেয়ে রোববার সকাল ১১টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।