Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

admin • 29 Apr 2026, 08:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তিনি মারা যান। নিহত রবিন হাওলাদার ওই গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে। তিনি এক স্ত্রী ও দুই ছেলের জনক ছিলেন।

 

স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, ঝড়-বৃষ্টি কিছুটা কমে যাওয়ার পর রবিন হাওলাদার গরু আনতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদারের মৃত্যু হয়েছে। পারিবারিক কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।