Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গবেষণাপত্রের আদলে বিয়ের কার্ড ছাপিয়ে আলোচনায় দম্পতি

admin • 29 Nov 2023, 09:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গবেষণাপত্রের আদলে বিয়ের কার্ড ছাপিয়ে আলোচনায় দম্পতি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি এক দম্পতির বিয়ের বিচিত্র এক আমন্ত্রণপত্র। বিষয়টি নিয়ে প্রতিবেদন হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও।

 

বলা হচ্ছিল, সানজানা তাবাসসুম স্নেহা ও মাহজিব হোসেন ইমনের বিয়ের কার্ডের কথা। তাঁদের পুরো বিয়ের কার্ডটি ছাপানো হয়েছে গবেষণাপত্রের আদলে।

 

এদিকে এমন বিচিত্র কার্ড নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যক এক্সে  ( টুইটার )।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গবেষণাপত্রের মতোই বিয়ের কার্ডটিতে সারসংক্ষেপ, ভূমিকা, বৈজ্ঞানিক পদ্ধতি, উপসংহার, রেফারেন্সের মতো বিষয়গুলোর উল্লেখ আছে। সারসংক্ষেপে বিয়ে নিয়ে ছোট পরিসরে বেশ একটা ধারণা পাওয়া যায়। পবিত্র কোরআনের আয়াত দিয়ে সাজানো হয়েছে ভূমিকা। গবেষণাপদ্ধতিতে বলে দেওয়া আছে বিয়ের সময় ও স্থান (গুগল ম্যাপসহ)। কার্ডের উপসংহারে লেখা, আমরা বিবাহিত জীবনের একটি নতুন শুরুতে পা রাখছি। আপনার উৎসাহ, সমর্থন, ভালবাসা এবং দোয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রশংসা করা হবে।

 

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  ( টুইটার ) কার্ডটি ৩৩ লাখ বার দেখা হয়েছে। এ সংক্রান্ত পোস্টে এক ব্যবহারকারী লেখেন, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে আমাকে এই বিবাহের আমন্ত্রণপত্রটির ওপর একটি পিয়ার রিভিউ লিখতে হবে।

 

আরেক ব্যবহারকারী লেখেন, দুই গবেষকের বিয়ে হচ্ছে। বুঝতে পেরেছেন।

  সূত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।