Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খোকসায় ককটেল তৈরির সরঞ্জামসহ আটক ২

admin • 31 Jan 2026, 08:12 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় ককটেল তৈরির সরঞ্জামসহ আটক ২

কুষ্টিয়ার খোকসায় ককটেল তৈরি করার সময় তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দু'জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার(৩০'জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়া থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, উপজেলার গোপগ্রাম রঘুনাথপুর গ্রামের মোঃ আসাদুল ইসলামের ছেলে মোঃ হাসান প্রামানিক(৪১) ও রাজিনাথপুর গ্রামের মৃত শাজাহান বিশ্বাসের ছেলে মো: রাজিব বিশ্বাস(৪২)।

 

খোকসা থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়ন এর শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়ার মৃত রাজ্জাক মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৪৮) এর বসতবাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য ককটেল তৈরী করার সময় মোঃ হাসান প্রামানিক ও মো: রাজিব বিশ্বাস নামের দু'জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে তিনটি ছোট ককটেল ও কিছু কষ্টেপ উদ্ধার করা হয়।

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।