Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

খোকসায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
খোকসায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

কুষ্টিয়ার খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। ঘটনা ঘটেছে, ২৫'সেপ্টেম্বর সকালে সাড়ে ৭ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে।

 

ঘটনায় জানা যায়, সকালে চেয়ারম্যান মজিবর রহমান মজিদ তার মাছের ঘেরে যাচ্ছিলো। পথিমধ্যে শেখপাড়া বিহারীয়া গ্রামের ফজলুর বাড়ির সামনে পৌঁছালে সেখান থেকে দুর্বত্তরা তাকে কুপিয়ে জখম করে।

 

চেয়ারম্যানের স্ত্রী আফরোজা জানানা, আমার স্বামী মজিদ সকাল সাড়ে ৭ টার দিকে মোটর সাইকেল যোগে মাছের পুকুরে যাচ্ছিলো। পথিমধ্যে শেখপাড়া বিহারীয়া গ্রামের ফকির মন্ডলে ছেলে ফজলু মন্ডল(৩৫) ও হাসিব(২৪), ফজলু মন্ডলের ছেলে রাফাত(২৩) কুদ্দুসের ছেলে সাবু(২৪) তমছেলের ছেলে জনি(২৭) মোটর সাইকেলের গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খোকসা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আননুর যায়েদ বলেন, এখনো আমি ঘটনাস্থলে অবস্থান করছি। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ অবস্থান করছে, কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, তবে বাদি পক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।