Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

খেলা চলাকালে টিভি বন্ধ করায় সন্তানকে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খেলা চলাকালে টিভি বন্ধ করায় সন্তানকে হত্যা

ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল চলাকালে টিভি বন্ধ করায় সন্তানকে ফোনের চার্জার দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন এক বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত রোববার ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কানপুরের বাড়িতে বসে দেখছিলেন গণেশ প্রসাদ ও তাঁর ছেলে দীপক। এসময় দীপক তাঁর বাবাকে রাতের খাবার খাওয়ার জন্য অনুরোধ করেন।

 

কিন্তু তাঁর বাবা এতে কর্ণপাত না করায় টিভি বন্ধ করে দেন দীপক। পরে এ নিয়ে বাবা ও সন্তানের মধ্য তর্ক শুরু হয়। এক পর্যায়ে এটি হাতাহাতি পর্যায়ে চলে যায়। এসময় মাতাল গণেশ তাঁর সন্তানের গলায় মোবাইল ফোনের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

   

এ নিয়ে সোমবার কানপুর পুলিশ জানায়, সন্তানকে হত্যার পর পালিয়েছেন গণেশ। হত্যাকাণ্ডের পর দীপকের মরদেহ সিঁড়িতে পড়ে থাকতে দেখেন তাঁর এক আত্মীয়।

 

এর আগেও বাবা ও সন্তান মাতাল হয়ে একে অপরের সঙ্গে মারামারি করতেন বলে জানিয়েছে পুলিশ। এ কারণে গণেশের স্ত্রী কয়েক সপ্তাহ আগে বাড়ি থেকে চলে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।