Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
জেলার খবর

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রাঘাতে ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত বিএনপি নেতাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

খুলনা সদর থানা পুলিশ জানায়, রাতে একদল সন্ত্রাসী খুব কাছ থেকে আমিন মোল্লাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে যান। এ ছাড়া খুলনা মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতারা হাসপাতালে ছুটে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।