Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে
জেলার খবর

খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রী আত্মহত্যা করেছে। তার নাম জান্নাতুল ফেরদৌস ইতি (১৮)। তিনি গৃহিণী ছিলেন। খিলগাঁও নন্দিপাড়া একটি বহুতল ভবনে সাবলেট (স্বামী স্ত্রী) থাকতেন।

 

তার স্বামীর নাম মাহাদি ইসলাম। খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন বলেন, সংবাদ পেয়ে ঐ বাসা থেকে মঙ্গলবার সকালে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে, শেষে মঙ্গলবার বিকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

 

গৃহিণীর বান্ধবী সুইটি একই ফ্লাটের বাসিন্দা বলেন, সোমবার দিন থেকে রাত পর্যন্ত তাদের মোবাইলে ঝগড়া হয়। পরে ইতি তার মা সুমি আক্তারকে আসতে বলেন, তিনিও আসেন এবং রাতে তার রুমে ছিল। আর ইতি ছিল আমার রুমে, সেখানেও রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। আমি ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখি বারান্দায় লাশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।