Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যদুবয়রা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

admin • 01 Dec 2025, 07:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় যদুবয়রা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলার যদুবয়রা-রেগুলেটর বাজারে যদুবয়রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠান কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান, যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ফরায়জী, সাবেক সহসভাপতি মোঃ রেজওয়ান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম, যুবদল নেতা মোহাম্মদ ইদ্রিস আলী স্বপন, কুমারখালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান পলাশ, সাবেক সহসভাপতি হাবিবুর রহমান দুলাল এবং যদুবয়রা ইউনিয়ন কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।

 

মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।