Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার মৃত্যুতে বিটিএমএ'র গভীর শোক প্রকাশ

admin • 30 Dec 2025, 05:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার মৃত্যুতে বিটিএমএ'র গভীর শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। 

 

এক শোকবার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন একজন প্রভাবশালী ও সাহসী নেতা। তার নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শোকবার্তায় বিটিএমএর পরিচালনা পর্ষদ ও সকল সদস্যের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এই শোকের সময়ে আল্লাহ তায়ালার কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।