Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
এক্সক্লসিভ

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : আহমেদ আযম খান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : আহমেদ আযম খান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি। গণমাধ্যমকে তিনি বলেছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

এসময় দেশের আপামর জনতা খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করছে উল্লেখ করে সাবেক এ প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি মহাসচিব।

 

খালেদা জিয়ার সর্বশেষ তথ্য জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন, যেন খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন। দেশী-বিদেশী চিকিৎসকরা মিলে যৌথভাবেই কাজ করে যাচ্ছেন।’

পরবর্তীতে খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিং করে আপডেট জানাবেন বলে জানানো হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।