Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

admin • 03 Dec 2025, 07:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

বুধবার (৩ ডেসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 
গত ২৩ নভেম্বর গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা এবং আরও নানা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন, যার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।