Tuesday, 3 November 2026
শিরোনাম
জেলার খবর

খাবারে ক্ষতিকর কেমিক্যাল, দুই ব্যবসায়ীকে জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খাবারে ক্ষতিকর কেমিক্যাল, দুই ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে কারখানার বৈধ কাগজপত্রাদি না থাকা, খাবারে নিষিদ্ধ ছ্যাকারিন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার দুপুরে আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন জেলা জ্যেষ্ঠ কৃষি বিপনণ কর্মকর্তা সুজাত হোসেন খান।

কুমারখালীর বিসমিল্লাহ বেকারীতে অভিযান পরিচালনা করেন এ্যাসিল্যান্ড। ছবি বুধবার দুপুরে তোলা

আদালত সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি না থাকা, খাবারে নিষিদ্ধ ছ্যাকারিন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকার বিসমিল্লাহ বেকারীকে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় ১৫ হাজার টাকা জরিমানা এবং পান্টি আশা ওয়েল মিলের মালিককে আরো ৫ হাজার টাকা করা হয়েছে।

 

এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি জানান, বৈধ কাগজপত্রাদি না থাকা, খাবারে নিষিদ্ধ ছ্যাকারিন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।