Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

খাবারের মান যাচাইয়ে ডাইনিংয়ে খাবার খেলেন ইবির জিয়া হল প্রভোস্ট

admin • 26 Aug 2023, 08:07 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খাবারের মান যাচাইয়ে ডাইনিংয়ে খাবার খেলেন ইবির জিয়া হল প্রভোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন হল পর্যবেক্ষণ এবং খাবারের মান যাচাইয়ের জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে ডাইনিংয়ে খাবার খেয়েছেন।

(২৩ আগস্ট) বুধবার রাত সাড়ে ৮টায় জিয়া হলের ডাইনিংয়ে এ খাবার গ্রহণ করেন। এছাড়াও তিনি হলের সার্বিক বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

এসময় তার সাথে জিয়া হল কর্মকর্তা মিজানুর রহমানসহ হলটির আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, জিয়া হল ডাইনিংয়ের খাবার আগে থেকে তুলনামূলক মানসম্মত হয়েছে। হলের খাবারের মান ঠিক রাখার জন্য হল কর্তৃপক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর আশাকরি আগামী তে খাবারের মান এর থেকে উন্নত হবে।

উল্লেখ্য, এর আগে তিনি হলটির রিডিং রুম পর্যবেক্ষণ করেন এবং হলের সিসি ক্যামেরা, শিক্ষার্থীদের স্মার্ট হল কার্ড, ইন্টারনেট সমস্যা এবং হলের সৌন্দর্যবর্ধনসহ যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।