Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ জেলার খবর

কোরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কোরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাছউদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়াএ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এদিকে ওই ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনা বাংলাদেশসহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।