Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আব্দুর রউফ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

 

পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সরকারপ্রধান। রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

এরই প্রেক্ষিতে রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার সময়কে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

 

বলেন, দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটিই পালন করব। যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশনা দিয়েছেন সেজন্য জনগণের চাওয়ার অংশ হিসেবে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করব।

 

দশম সংসদ নির্বাচনে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। আমৃত্যু মানুষের জন্যই কাজ করে যেতে চাই।

 

এর আগে, সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় খোকসা কুমারখালীর শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক উন্নয়ন করেছেন। কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতুও তারই অবদান বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।