Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

কুষ্টিয়া-৪ আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেনের মনোনয়নপত্র উত্তোলন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেনের মনোনয়নপত্র উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফজাল হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নিকট থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, জেলা দাওয়া বিভাগের সেক্রেটারি আব্দুল মান্নান, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর এ্যাড: রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াদ-আল মাহমুদ প্রমূখ।

 

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফজাল হোসেন নির্বাচনের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, আফজাল হোসেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমারখালী উপজেলার জামায়াতের নায়েবে আমীর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।