Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক কারণে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক গত মঙ্গলবার ঢাকার শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিকের শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া জিলা স্কুল ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুর ১২টায় উভয় স্কুলের শিক্ষকরা স্ব-স্ব বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন। কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোল্লা মাহবুবুর রহমান, মাইনুল হোসাইন ও রোকনুজ্জামান।

 

এছাড়া কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তৃতা করেন প্রধান শিক্ষক শামীমা আক্তার জাহান, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম, নাদিরা খানম, মাহমুদুল হাসান ও রেজাউল করিম।

 

মানববন্ধনে বক্তারা শিক্ষক লাঞ্ছনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। পাশাপাশি ন্যক্কারজনক এ ঘটনায় দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সরকারি মাধ্যমিকের সিনিয়র শিক্ষকদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দ্রুত পদায়ন ও দীর্ঘদিনের পাওনা বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

উল্লেখ্য,গত ১৭ সেপ্টেম্বর ঢাকা শিক্ষাভবনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের হামলায় কয়েকজন শিক্ষক আহত হন। তাদের মধ্যে হারুনুর রশিদ ও আব্দুর রাজ্জাক নামে দুইজন শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।