Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে কিশোরীকে গুমের অভিযোগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে কিশোরীকে গুমের অভিযোগ

নিজ বাসাবাড়িতে কাজের কথা বলে ১৩ বছরের এক কিশোরীকে গুম করার অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী সাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আতাউর রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনুমানিক দেড় বছর আগে সুখিলা নামের কিশোরীকে বিবাদীরা মাসিক পাঁচ হাজার টাকা বেতনে তাদের বাসায় বাচ্চাকে দেখভাল করার জন্য গৃহপরিচারিকা হিসেবে রাখেন। কিন্তু তাদের বাসায় নেওয়ার পর ভুক্তভোগী কিশোরীর বাবা-মায়ের অনুমতি ছাড়া তার নাম পরিবর্তন করে আফরিন রাখেন তারা।

 

ভুক্তভোগী কিশোরীকে মাঝে মাঝেই শারীরিক নির্যাতন করা হতো। এসব তাদের ঢাকার বাসায় গিয়ে নিজ চোখে দেখলেও বিবাদীরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ বা আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। শারীরিক নির্যাতন বিষয়ে জিজ্ঞাসা করলেই তারা কিশোরীর বাবা-মাকে জানে মেরে ফেলা হবে বলে হুমকি দিতেন।

 

কয়েক মাস আগে কিশোরীর পরিবারকে কোনো কিছু না জানিয়ে তাদের ঢাকার বাসায় নিয়ে যান। এরপর থেকে ৫-৬ মাস ধরে ওই কিশোরীর কোনো খোঁজ নেই জানিয়ে মডেল থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার।

 

এজাহারে বাদী উল্লেখ করেন, আমরা ধারণা করছি তাদের বাসায় কাজ করাকালীন আমার মেয়ে তাদের এমন কোনো অপকর্ম দেখে ফেলেছে অথবা জেনে গেছে, যে কারণে আমার মেয়েকে গুম করে ফেলেছে অথবা আমার মেয়েকে হত্যা করে আমাদের সঙ্গে টালবাহানা করছে। আতাউর রহমান আতা ও তার স্ত্রী সাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে দুদকে দুর্নীতির মামলাসহ কুষ্টিয়া মডেল থানায় একাধিক হত্যা মামলা করা হয়েছে।

 

অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী সাম্মীয়ারা পারভীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী সরকারের পতন হলে কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ ও তার চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বাড়িঘর ছেড়ে সপরিবারে গা ঢাকা দেন। এমনকি তাদের গাড়িচালক, কাজের লোকসহ ঘনিষ্ঠ লোক আত্মগোপনে চলে যান। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।