Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ জেলার খবর

কুষ্টিয়ায় সাংবাদিক কাঙাল হরিনাথের ১৯২তম জন্মজয়ন্তী উদযাপন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাংবাদিক কাঙাল হরিনাথের ১৯২তম জন্মজয়ন্তী উদযাপন

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক ও প্রখ্যাত বাউল সাধক কাঙাল হরিনাথ মজুমদারের ১৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ জুলাই) বিকেলে কুমারখালীর সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জনাব তন্ময় সাহা জয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ-সভাপতি জাকের আলী শুভ এবং কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর গীতা রানী মজুমদারসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের রেপ্লিকা ম্যানুফ্যাকচার ও ইনচার্জ জনাব তাপস কুমার মন্ডল। অনুষ্ঠানের শুরুতে কাঙাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।