Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় শিক্ষককে হত্যা চেষ্টা মামলার পলাতক ৫ আসামি গ্রেফতার

admin • 21 Sep 2024, 08:30 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় শিক্ষককে হত্যা চেষ্টা মামলার পলাতক ৫ আসামি গ্রেফতার

কুষ্টিয়া মিরপুর উপজেলার দারুস সালাম অনলাইন মডেল স্কুলে অগ্নিসংযোগ ও প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলার পাঁচ জন পলাতক আসামী গ্রেফতার করছে র‍্যাব-১২।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ‘মিরপুর থানাধীন নিমতলা বাজার এলাকায়’ অভিযান পরিচালনা করে। অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় গত ২৭আগষ্ট দায়েরকৃত ১১নং মামলার ৫ আসামীকে গ্রেফতার করে।

পলাতক আসামীরা হলেন, মিরপুর উপজেলার নওদাপাড়ার মৃত রুস্তম মালিথার পুত্র নুরুল মাষ্টার(৫৫), ও নুরুল মাষ্টারের পুত্র ইমতিয়াজ ইসলাম জীবন (৩৪), লুৎফর মন্ডলের পুত্র আরাফ মাষ্টার (৫০), এবং নিমতলা এলাকার আব্দুল মান্নানের দুই পুত্র আলম (৫৫) ও শফিকুল ইসলাম ওরফে বাবুল মাষ্টার (৪০)।

পরে পলাতক আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার মিরপুর থানায় হস্তান্তর করে র‍্যাব। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।