কুষ্টিয়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর অধীনে ‘‘শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে’’ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা গ্রামে আনিছুর মেম্বারের বাড়ীর সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম।
কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি ফারুক হোসেনের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আনিছুর রহমান সহ জনপ্রতিনিধি, নারী, শিশু ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৬০ জন উপস্থিত ছিলেন।





