Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর (২৩) ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজমাঠের পেছন গেটে এ ঘটনা ঘটে।

আহত রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের (সন্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্যসচিব। তাঁর সমর্থকদের দাবি, কলেজ হোস্টেলের আধিপত্য নিয়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছেন।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মুখ্য সংগঠক সুজন মাহমুদ বলেন, এক মাস আগে কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা হচ্ছিল। হলের মধ্যে এ রকম মব সৃষ্টির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন করেন। অনশনের নেতৃত্ব দেন আফ্রিদী। এর আগেও আফ্রিদীর ওপর হামলার চেষ্টা চালিয়েছিল ছাত্রদল। তখন পুলিশ চলে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরই জেরে আজ সন্ধ্যার দিকে আফ্রিদীকে একা পেয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজমাঠের পেছনের পকেট গেটে হামলা চালান। এ সময় তাঁকে বেধড়ক মারধর করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, মাথায় ও বুকে আঘাত করা হয়েছে। সিটিস্ক্যান করতে বলা হয়েছে। রিপোর্ট এলে বাকিটা বলা যাবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে বিশ্বাস করে না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘আমি হাসপাতালেই আছি। বিষয়টি নিয়ে কথা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।