কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট নেতার সদস্য পদ বাতিলসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার আইডিতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে গতকাল রাত সোয়া ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ প্রথম আলোকে বহিষ্কার ও কারণ দর্শনোর নোটিশ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজন সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তাঁরা হলেন কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, কুমারখালী উপজেলা শাখা কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সাগর উদ্দিন, আমির হামজা ও কুমারখালী উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন।





