Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জেলার খবর

কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া দুই শিশু হলো- লক্ষিকোলা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন (১২) ও আকছেদ মণ্ডলের ছেলে আশিক আহমেদ (১১)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খেলাধুলা করতে করতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পাঁচ শিশু গোসল করতে নামে। এ সময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করেন।

 

মৃত্যুর খবর শুনে সবাই যেন বাকরুদ্ধ। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শোকার্ত স্বজনদের আহাজারি-কান্নায় ভারী হয়ে উঠেছে। নিহত শিশু দুটির মা-বাবার কান্না কিছুতেই থামছে না।

 

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শনিবার দুপুরে পুকুরের পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ছাড়া পানিতে ডুবে আরও এক শিশু আহত হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন সম্পন্ন হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।