Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু!

কুষ্টিয়ার মিরপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেলওয়ে ব্রিজ এলাকায় আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ নামে এক বৃদ্ধর ঘটনাস্থলে মৃত্যু হয়।

নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। গতকাল (শনিবার) বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রোববার সকাল ৯টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। পরে পোড়াদহ জিআরপি থানায় এসে আমার চাচার লাশ সনাক্ত করি।

এর আগে গতকাল (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিজিবি সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে ফুলবাড়ীয়া মাঠ নামক স্থানের রেললাইনের ওপর থেকে ট্রেন থেকে পড়ে গিয়ে আব্দুল হালিম বিশ্বাস (৬০) নামের এক দিনমজুর মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।