Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

কুষ্টিয়া সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার জগতি মিনাপাড়া এলাকার মৃত মনসুর আলী শেখের ছেলে রহিম (৪০)। সে কুুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রমান মোমিজের বিশ্বস্ত সহযোগী বলে জানা গেছে।

 

২৩ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৬ টার দিকে ভুক্তভোগীর বাড়িতে এই ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনাটি ঘটে।

 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে থাকায় ভুক্তভোগী গৃহবধূ একা বাড়িতে অবস্থান করছিলেন। এমতাবস্থায় অভিযুক্ত রহিম আকস্মিকভাবে প্রবেশ করে একাকী অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ ও বালিশ চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে। গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় ধস্তাধস্তিতে গৃহবধূ আহত হয়। ওই গৃহবধূ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অভিযুক্ত রহিম -ছবি সংগৃহিত

ভুক্তভোগী গৃহবধূ জানান, বিকাল ৬ টার দিকে বাড়িতে কেউ ছিল না। তখন রহিম আমাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। সে আমাকে চুল ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায় এবং বালিশ চাঁপা দিয়ে হত্যা করার চেষ্টা করে। আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে।

 

ভুক্তভোগীর স্বামী বলেন, রহিম অনেক ক্ষমতাধর ব্যক্তি। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা মোমিজের ক্যাডার। বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে যেন আমরা কোন আইনি পদক্ষেপ গ্রহণ না করি। এখন আমার স্ত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত রহিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমরা এ ধরনের কোন অভিযোগ পাইনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।