Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী তিয়াসের নির্বাচনী পদযাত্রা ও জনসভা

admin • 02 Dec 2025, 09:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী তিয়াসের নির্বাচনী পদযাত্রা ও জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া-৪ আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতুর গোল চত্তর থেকে নির্বাচনী পদযাত্রা শুরু হয়।

 

পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টার্মিনালে জনসভাস্থলে এসে শেষ হয়।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া-৪ আসনের ট্রাক মার্কার মনোনীত এমপি পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।

 

এসময় জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন দলীয় প্রধান ভিপি নুরুল হক নুর।

 

প্রধান অতিথির বক্তব্যে শাকিল আহমেদ তিয়াস বলেন,২৪ শের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে যারা বিদায় জানিয়েছে আগামীতে শুধু তারাই বাংলাদেশের ভাগ্য উন্নয়নের কাজ করবে। তাই এবারের নির্বাচনে আর ভুল করা যাবে না। প্রকৃত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যারা দেশ ও দশের জন্য কাজ করবে।

 

পরিশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান শাকিল আহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সাবেক কেন্দ্রীয় নেতা সায়ন আহমেদ রাফার সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম,ডাকসুর সাবেক সংগঠক ছাত্রনেতা শাকিল,সমন্বয়ক মাহমুদুল হাসানসহ অনেকেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।