Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় কৃষকের বাড়িতে ডাকাতি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কৃষকের বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী পোস্ট অফিস পাড়ায় কৃষক আক্কাচ আলীর বাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত অনুমানিক একটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টাব্যাপী ওই কৃষকের বাড়ির প্রধানগেট ও ঘরের দরজা ভেঙে ডাকাতরা ডাকাতি সংঘটিত করে। 

আক্কাচ আলী (৫০) দৌলতখালী গ্রামের পোস্ট অফিস পাড়ার মৃত  আজিজুল হকের ছেলে। 

এ বিষয়ে আক্কাচ আলী বলেন, রবিবার রাত অনুমানিক একটার দিকে ডাকাত দল আমার বাড়িতে হানা দেয়। আমার বাড়িটি ইট দিয়ে নির্মাণ করায় তারা সহজে প্রবেশ করতে না পেরে, আমাদের ডেকে ঘরের দরজা খুলতে বলে। আমরা ঘরের দরজা না খুলে দিলে ডাকাত দল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে  ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমাদেরকে মারধর করে দুইটা গরুসহ স্বর্ণালংকার, নগদ টাজা এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমাদের ডাক চিৎকার শুনেও কোন গ্রামবাসী ভয়ে এগিয়ে আসেনি।

ডাকাতরা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে পুলিশকে জানালে তাদেরকে হত্যা করা হবে। 

 

ডাকাতির বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন এ বিষয়ে কেউ লিখিত ভাবে কোন অভিযোগ করেনি। আমরা পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।  

 

এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমরা ডাকাতির খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।