Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
ক্যাম্পাস

কুরআন উপহার দিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুরআন উপহার দিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয়বারের মতো মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দেওয়া হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শুধুমাত্র পূর্বে অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝেই কুরআন বিতরণ করা হয়।

 

কুরআন উপহার কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, "আমরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই কুরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছি।

 

গত দুই বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিয়ে আসছি। ধারাবাহিকতা বজায় রেখে এবার তৃতীয়বারের মতো এই কর্মসূচি বাস্তবায়ন করছি।

 

আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ড সংগ্রহ করি এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যেই কুরআন বিতরণ করি।"

 

উপহার পেয়ে অনুভূতি প্রকাশ করে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, "একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কুরআন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এটির জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছিল, এরপর নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে উপহার দেওয়া হয়েছে।

 

কুরআন উপহার দিয়ে আমাকে কুরআন পড়ার সুযোগ করে দেওয়ার জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো উদ্যোগ গ্রহণ করবে।" 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।