Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ এপ্রিল 'সি' ইউনিট, ৩ মে 'এ' ইউনিট এবং একই দিন বিকালে 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮৫তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখে 'সি' ইউনিটের পরীক্ষা সকাল ১০টায়, ৩ মে ২০২৫ তারিখে 'এ' ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় এবং একই দিন 'বি' ইউনিটের পরীক্ষা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।